জোয়ারের পানি বাড়লেই পানিবন্দি হয়ে পড়ে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প। বসতঘর, রান্নাঘর, মসজিদ ও চলাচলের সড়কে পানি ঢুকে পড়ায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রকল্পের ১৪০টি পরিবারের প্রায় ৪৫০ বাসিন্দা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বয়স্করা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জোয়ারের সময় তলিয়ে যায় প্রকল্পের রাস্তাঘাট ও উঠান। কোথাও কোথাও ঘরের মেঝেতেও জমে হাঁটুপানি। পানি ও কাদায় একাকার হয়ে যায় পুরো এলাকা। এতে রান্নাবান্না, শিশুদের পড়াশোনা, স্কুলে যাতায়াতস...