তেলাপোকার পর এবার মাছি! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন ঘিরে যখন দিল্লিতে উত্তেজনা তুঙ্গে, তখনই আলোচনায় এল নতুন এক ব্যঙ্গাত্মক মঞ্চ— ‘মক্ষী জনতা পার্টি’ (এমজেপি)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করা এই পেজ এ বার ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্রনেত্রী নেহা বোরার পাশে দাঁড়িয়েছে। জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও যখন বিরোধীদের প্রশ্ন, তখন এই নতুন মঞ্চের আবির্ভাব রাজনৈতিক পর...