আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। বুধবার তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন তিনি। মারজেত্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্কালোনির পরিবার, নিজ শহর পুহাতো ও আর্জেন্টিনা ফুটবল অঙ্গনে।রোসারিওর রেডিও ২-এর মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার রাতে স্বামী অ্যাঞ্জেলের সঙ্গে নিজের বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন মারজেত্তি। মায়ের মৃত্যুর সময় স্কালোনি বুয়েনস এইরেসে ছিলেন নাকি স্পেনের মায়োর্কা থেকে ফিরছিলেন তা নি...