ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এবং ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন শরিফুল হাসান। সম্প্রতি
প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষায় বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা, দক্ষ জনশক্তি তৈরির চ্যালেঞ্জ,
মানব পাচার ও সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং সার্বিক অভিবাসন সংকট নিয়ে ‘আগামীর সময়’-এর
মুখোমুখি হয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন বখতিয়ার আবিদ চৌধুরী
আগামীর সময়: সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক সোফা কারখানায় অগ্নিকাণ্ডে একসঙ্গে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হলো। এমন ঘটনা আরও বহুবার...