গত বছর ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল মাইকেল জনসনের বাড়ি। অলিম্পিকে ৪টি সোনা জেতা এই কিংবদন্তি লস অ্যাঞ্জেলেসের উত্তরের পাহাড়গুলোতে দাবানল ছড়িয়ে পড়লে স্ত্রী আরমিনসহ আটকা পড়েন অগ্নিকুণ্ডের মাঝখানে। তখন থেকে ছয়টি আলাদা ভাড়া বাড়িতে দিন কাটিয়েছেন জনসন। ১৮ মাস পরেও নিজেদের ভিটায় ফিরতে পারেননি তিনি।সেই দাবানলে ৩৭ বর্গমাইল এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ধ্বংস হয়ে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে অভিজাত এলাকার প্রায় ৭,০০০ ভবন । চার-চারটি অলিম্পিক সোনা ও আটটি বিশ্ব খেতাবসহ তার অ্যাথলেটিক্স ক্যারিয...