চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোসা. মিলি খাতুন (৪৫) এবং তাদের মেয়ে লিমা খাতুন (১৬)। লিমা মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।নিহতদের নিকটাত্মীয় আব্দুল বাসির জানিয়েছেন, রবিবার সকালে বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে যান মিলি খাতুন। এ সময় দোকানঘরটি বিদ্যুতায়িত থাকায় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রড...