ভবন আছে, ১০টি শয্যা আছে, আছে অস্ত্রোপচার কক্ষসহ প্রয়োজনীয় অবকাঠামো। কিন্তু নেই পর্যাপ্ত চিকিৎসক ও জনবল। ফলে বছরের পর বছর ধরে সীমিত সক্ষমতায় চলছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিনটি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কোথাও চিকিৎসকের পদ শূন্য, কোথাও রয়েছে ওষুধ ও প্রয়োজনীয় আসবাবপত্রের সংকট। জনবল না থাকায় অস্ত্রোপচার কক্ষসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোরও পূর্ণাঙ্গ ব্যবহার হচ্ছে না। এতে প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে উপজেলা বা জেলা পর্যায়ের হাসপাতালে যেতে বা...