ভোলার ২০০ বছরের ঐতিহ্যবাহী
মহিষের দুধের কাঁচা টক দই ‘মহিষা দই’। স্বাদ ও পুষ্টিগুণের কারণে সারা দেশে সমাদৃত
এ দই পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের
তথ্যমতে, ৮৫টি চরে ৩ হাজার ২৫০ জন খামারি ১ লাখ ২৪ হাজার মহিষ পালন করে প্রতিদিন ৯
টন দই উৎপাদন করছেন। বছরে ৮২ কোটি টাকার দই বিক্রির মাধ্যমে ৬ শতাধিক প্রতিষ্ঠান ও
অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। দেশব্যাপী ব্যাপক চাহিদা ও বিদেশে রপ্তানির
সুযোগ থাকলেও নানা প্রতিবন্ধকতায় পণ্যটি অস্তিত্ব সংকটে।
মহিষ...