মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর
জন্ম মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ঘটনা। তাঁর আগমনের মাধ্যমে শুধু আরব উপদ্বীপের
নয়, সমগ্র
বিশ্বের ধর্মীয়, নৈতিক, সামাজিক ও
রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই তাঁর জন্মকে কেন্দ্র
করে সীরাত, ইতিহাস, দালায়িল বা নবুওয়তের
নিদর্শনবিষয়ক গ্রন্থে নানা অলৌকিক ঘটনার বর্ণনা পাওয়া যায়।
তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী (সা.)-এর
প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা যেমন ঈমানের অংশ, তেমনি তাঁর জীবনের ঘটনা বর্ণনার
ক্ষেত্রে...