খ্রিষ্টীয় সপ্তম
শতাব্দী। আরবের মরুভূমি থেকে উচ্চারিত হচ্ছে এক নতুন আহ্বান। আহ্বানটি কোনো ভূখণ্ড,
গোত্র কিংবা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়।
সেই আহ্বানে এক আল্লাহর ইবাদত এবং তাঁর রাসুল মুহাম্মদ (সা.)-এর প্রতি ঈমানের দিকে
মানুষকে ডাকা হচ্ছে।
ইসলামের এই ডাক
মক্কার সীমানা পেরিয়ে বিশ্বের ভিভিন্ন প্রান্তে এগিয়ে যাচ্ছে। রাসুলুল্লাহ (সা.)
বিভিন্ন অঞ্চলের শাসক ও রাজাদের কাছে চিঠি পাঠিয়ে তাদের ইসলামের দিকে আহ্বান জানাচ্ছেন।
সেগুলোর একটি হচ্ছে তৎকালীন পরাশক্তি বাইজেন্টাইন রোমের সম্রাট হিরাক্লিয়াসকে পাঠান...