গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে দলটির ভেতরে অন্য দলের নেতাকর্মীর আশ্রয় বা অনুপ্রবেশের ঘটনা ছিল বেশ আলোচিত। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাদের মুখে মুখে তখন ‘হাইব্রিড’, ‘কাউয়া’— এসব শব্দ উচ্চারিত প্রায়ই হতো। সেই থেকে সাধারণ মানুষের মুখেও হাইব্রিড-কাউয়া শব্দগুলো হাস্যরস কিংবা উপমা হিসেবে ব্যবহার হয়ে আসছিল।দীর্ঘ বিরতি শেষে রাষ্ট্রক্ষমতায় আসার পর চট্টগ্রামে বিএনপিও এখন একই ‘হাইব্রিড’ সংকটের মুখে। সর্বশেষ নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় আবু ইউসুফ জীবন নামে এক যুবদল কর্মী খুনের পর অনু...