দ্রুতগতিতে তলিয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশের একাধিক শহর। গত শুক্রবার সায়েন্স অ্যাডভান্স
জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে উঠে এসেছে এ তথ্য। নতুন এই গবেষণাটি পরিচালনা করে
ভার্জিনিয়া টেক এবং ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির গবেষক দল। তারা
ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘সেন্টিনেল-১’ উপগ্রহ থেকে প্রাপ্ত রাডার
চিত্র ব্যবহার করে তৈরি করেছেন আফ্রিকার উপকূলীয় ২০টি শহরের নিচের ভূখণ্ড কতটা
সরেছে বা দেবে গেছে,
সেটির একটি মানচিত্র। বিবিসির গতকাল শনিবারের প্রতিবেদন
অনুযায়ী, নাইজেরিয়ার লাগোস এবং মিসরের আলেকজান্দ...