মহাত্মা গান্ধীর অহিংসা, শান্তি ও সম্প্রীতির আদর্শ প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ও সাংবাদিক ফারুক মেহেদী। মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। গান্ধী আশ্রম ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মহাত্মা গান্ধীর আদর...