সুদিন বেশি দিন নয়! আম-আদমির মুখে মুড়ি-মুড়কি হয়ে ফোটা সে লোককথার তেজেও ঝিমুনি এসে গিয়েছিল ইসরায়েলে। বছরের পর বছর দেশের মসনদে বসে থাকা ইতিহাসের দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই ছিলেন তার জলজ্যান্ত দৃষ্টান্ত। রাজনীতির ‘মহাজাদুকর’। ডালপালাসমেত সেই ভাবনাও শিকড় ছেড়েছিল পুরো ইসরায়েলে। দ্য গ্রেট সারভাইভার, ক্রাইম মিনিস্টার, মি. লেভেলহেডেড, মি. সিকিউরিটি, বিবি, কিং বিবি, বিগ ইয়াহু— কালের হাত ধরে কত তকমা বসেছে তার গায়ে। ভাগ্যের কী নির্মম পরিহাস! রাজনৈতিক জীবনের সেই সোনালি আকাশেই এবার বিদায়...