বিশ্ব জুড়ে পারমাণবিক অস্থিতিশীলতার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলার বোকামি। দেশে দেশে পারমাণবিক অস্ত্র অর্জনের তৃষ্ণা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড। গতকাল রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই। একই সঙ্গে মার্কিন অর্থনৈতিক অবরোধে সহায়তা করলেই সংশ্লিষ্ট দেশগুলোকে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাসনিম, তাস।
সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অসহায়ত্...