ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। এটি আল্লাহর সম্মানিত ও পবিত্র মাসগুলোর
অন্যতম। এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো
১০ মহররম, যা ‘আশুরা’ নামে পরিচিত। ইসলামের ইতিহাসে এ দিনটি
শুধু একটি স্মরণীয় দিবস নয়; বরং এটি ঈমান, তাওয়াক্কুল,
কৃতজ্ঞতা এবং আল্লাহর সাহায্যের প্রতি
দৃঢ় বিশ্বাসের এক উজ্জ্বল প্রতীক।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা
বারোটি; এর মধ্যে চারটি সম্মানিত মাস।’ (সুরা আত-তাওবা : ৩৬)
মহররম সেই চারটি সম্মানিত মাসের একটি। রাসূলুল্লাহ...