জুমার নামাজ পড়া অবস্থায় একটি মসজিদে অতর্কিত হামলা চালিয়ে নারী, শিশু ও বয়স্কসহ শতাধিক মুসুল্লিকে গানপয়েন্টে জিম্মি করে অপহরণ করে নিয়ে গেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। এই নজিরবিহীন ও ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায়আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও নাইজেরিয়ার শীর্ষ দৈনিক দ্য গার্ডিয়ান-এর অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রতিবেদনে জানানো হয়, নাইজেরিয়ার নাইজার রাজ্যের বোরগু এলাকার ডেকরা জেলার কেপেনিয়া জুম্মা মসজিদে মুসল্লিরা যখন জুমার নামাজে ম...