রাঙামাটি যেহেতু একটি পর্যটনবান্ধব এলাকা, তাই এ এলাকাকে আমরা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করি। এ শহরটিকে মশকনিধন রাখতে আমাদের বিশেষ কার্যক্রম চলমান। প্রতি শনিবার পৌর এলাকায় মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা দেওয়া আছে। আমরা ওয়ার্ড ধরে ধরে এই কার্যক্রম পরিচালনা করছি। এ ছাড়া আমরা শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিয়েছি। যেহেতু এ এলাকাটি একসময় ম্যালেরিয়াপ্রবণ ছিল, পাশাপাশি এ সময়ে যেহেতু ডেঙ্গু রোগ বেশি ছড়াচ্ছে, তাই বিশেষ দিনের বাইরেও প্রত...