শুধু মন্ত্রী, মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী দিয়ে ঢাকাকে মশামুক্ত করা সম্ভব নয় বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই নিয়ে বিস্তারিত বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল
আগামীর সময়: রাজধানীবাসীর অভিযোগ, মশার উপদ্রব কমেনি। সরকার মশা নিয়ন্ত্রণে কী কী উদ্যোগ নিয়েছে?
মীর শাহে আলম: মশা নিয়ন্ত্রণ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস এবং যাতে এই মশা বৃদ্ধি না পায়, সেজন্য জাতীয় একটি কমিটি আছে। কমিটিতে ১...