আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করছে বিশ্বব্যাংক। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন সুবিধা পেতে পারে। পাশাপাশি আবাসন খাতে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের নতুন সুযোগ তৈরির সম্ভাবনাও রয়েছে।গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভাকক্ষে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা, সম্ভাব্য কাঠামো এবং আবাসন অর্থায়ন ও শেয়ারবাজ...