Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

বিশ্বব্যাংক ও বিএসইসির বৈঠক

আবাসনে নতুন অর্থায়নের পথ খুলবে মর্টগেজ রিফাইন্যান্স

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২০:২১
আবাসনে নতুন অর্থায়নের পথ খুলবে মর্টগেজ রিফাইন্যান্স

সংগৃহীত ছবি

আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করছে বিশ্বব্যাংক। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন সুবিধা পেতে পারে। পাশাপাশি আবাসন খাতে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের নতুন সুযোগ তৈরির সম্ভাবনাও রয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভাকক্ষে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা, সম্ভাব্য কাঠামো এবং আবাসন অর্থায়ন ও শেয়ারবাজারে এর ভূমিকা নিয়ে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান সভাপতিত্ব করেন।

কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক ও হোসেন সাদাতসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

রিজভী এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

২০ আগস্ট ২০২৬

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠিত হলে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন দেওয়া সম্ভব হবে। এতে দেশের প্রাথমিক বন্ধকী ঋণের বাজার আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে আবাসন খাতে দীর্ঘমেয়াদি ঋণের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে। মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানির মাধ্যমে আবাসন অর্থায়নে পুঁজিবাজারের সম্পৃক্ততাও বাড়তে পারে।

দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজন মেটাতে ভবিষ্যতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি হলে আবাসন খাতের অর্থায়ন কাঠামোয় নতুন মাত্রা যোগ হতে পারে। ফলে ব্যাংকনির্ভর অর্থায়নের পাশাপাশি বাজারভিত্তিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এমআরসি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ।

বিএসইসিমর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise