সবুজ প্রকৃতির মাঝ দিয়ে বয়ে চলা নদীর দুকূল ধরে এখন শুধুই কাদামাটির ধ্বংসস্তূপ। চারদিকে বিধ্বস্ত দালান, সেতু, রাস্তা আর নানা অবকাঠামো।
দুদিন আগেও পর্যটকের ভিড়ে প্রাণবন্ত নুয়াকোট অঞ্চল পরিণত হয়েছে লাশের ভূমিতে। ভোটেকোশী নদীর বন্যায় অনেক দূর পর্যন্ত ভেসে আসছে মানুষের মৃতদেহ। তাদের সংরক্ষণ-শনাক্তকরণের জায়গা খুঁজে পেতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। চিতওয়ান ও পোখারা অঞ্চলের হাসপাতালগুলোয় পূর্ণ হয়ে আসছে মর্গের ধারণক্ষমতা।
দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে গতকাল শুক্রবার বলা হয়েছে, এসব এলাকায়...