ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরের সবুজ, ছায়াঘেরা কলসিন্দুর গ্রামের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের নারী ফুটবলার তৈরির ইতিহাসের অংশ হয়ে আছে।
স্কুলটির মেয়েদের খেলার খ্যাতি ছড়িয়েছে দেশ জুড়ে। সেই ছোট্ট মেয়েরা এখন কিশোরী, তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের পতাকা ঊর্ধ্বে তুলে ধরছে। আজ তাদের পথচলা আগের চেয়ে অনেকটাই মসৃণ।
কিন্তু শুরুর দিকে তাদের পাশে তেমন কেউ ছিলেন না। এমনকি অনেকের পরিবারের পক্ষ থেকেও বাধা এসেছিল। সেই কঠিন সময়ে মেয়েদের ফুটবল খেলায় নি...