উইলিয়াম
কাথবার্ট ফকনারের জন্ম ২৫ সেপ্টেম্বর
১৮৯৭ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে। লেখক-নামে ‘কাথবার্ট’
বাদ পড়ে। বিয়ে ১৯২৯
সালে, স্ত্রী স্ট্যাল ওল্ডহ্যাম। তাদের একটি মাত্র সন্তান।
ফকনার বেঁচেছিলেন চৌষট্টি বছর। ১৯৬২ সালের
৬ জুলাই প্রয়াত হন, মিসিসিপিতেই। নোবেল
পুরস্কার পেয়েছিলেন ১৯৪৯ সালে, ৫২
বছর বয়সে। এসব তথ্য সহজেই
যে কেউ জানতে পারেন,
কিন্তু বিশ্বসাহিত্যে বা সাহিত্যে ফকনারের
ভূমিকা বা গুরুত্ব কী?
এর একটি উত্তর আছে
ত্রিশ বছর ধরে বিশ্ব
জুড়ে কথাসাহিত্যে লাতিন আমেরিকার দাপটের ভে...