রাজধানীতে
রাতের আঁধারে ভেঙে দেওয়া হয়েছে
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয়।
গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর ১ নম্বর সেকশনে
ঘটে এ ঘটনা। সে
সময় ভারী যন্ত্রপাতি ব্যবহার
করে ভাঙা হয় রাড্ডার
একটি পাকা ও তিনটি
সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা। প্রতিষ্ঠানটির
অভিযোগ, সে সময় কার্যালয়ের
বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জামও
লুট হয়েছে।
এসব
জানিয়ে গতকাল শুক্রবার সকালে রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ
আলী থানায় মামলা করেছেন।
থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস...