ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো ট্রাক ভক্তদের ওপর উঠে যাওয়ায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার গভীর রাতে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ধানবোঝাই ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে ভক্তদের চাপা দেয়। পরে সেটি মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে গিয়ে ধাক্কা দেয়। গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানিয়েছেন, রাত প্রায় দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে...