মাদারীপুরের শিবচরে পুকুর থেকে রাজ্জাক মাতুব্বর (৯০) নামে এক নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাগমারা বাজার পুলিশ ফাঁড়ি সড়ক সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার করা হয় মরদেহটি।মৃত রাজ্জাক উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর এলাকার মৃত দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে। রাজ্জাকের ছেলে ইব্রাহিম হোসেনের ভাষ্য, বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই নিরুদ্দেশ হয়ে যেতেন। গত সোমবার থেকে তিনি বাড়ির বাইরে ছিলেন।
আরও...