ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদ পান করেছেন সন্দেহে ১৮০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহে মণিপুরের সুগনু শহর থেকে মদ পান করেছেন, এমন ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাত উৎসের মদ পান না করতে সতর্ক করেছেন পুলিশের উপকমিশনার।শুক্রবার এক বিবৃতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ইউম্নাম খেমচাঁদ সিং বলেছেন, এখন পর্যন্ত দুট...