জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন একজন আপসহীন নেতা। তিনি ক্ষমতার রাজনীতি করেননি, বরং ক্ষমতাকে জনগণের কাছাকাছি নিয়ে আসার জন্য লড়াই করেছেন। তিনি ছিলেন ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনবিরোধী নেতার এক মূর্ত প্রতীক।আজ মঙ্গলবার িবকালে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী সমমনা জোট আহ্বায়কের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা এসব কথা বলেন। মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।...