আমদানিকারকদের কারসাজিসহ সরকারি ভৌত কাজের নির্মাণসামগ্রীর দর নির্ধারণে সাত চ্যালেঞ্জ চিহ্নিত করেছে সরকার। এসব মোকাবিলায় অভিন্ন দর তফসিল বা রেট শিডিউল সংস্কার করা হয়েছে। ফলে এখন আর অতিরিক্ত দাম দেখিয়ে অনিয়ম ও দুর্নীতি করার সুযোগ থাকবে না। সম্প্রতি দর তফসিল হালনাগাদ ও সংস্কার প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, এই সংস্কারের ফলে অভিন্ন ভিত্তি দর, অভিন্ন দর বিশ্লেষণ পদ্ধতি এবং বাজারভিত্তিক নিয়মিত রেট শিডিউল হালনাগাদ করা হবে। সম্প্রতি এ সংস্কারপ্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী ক...