পদ্মা
সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় তৈরি করেছে পরিবর্তনের
নতুন দৃষ্টান্ত। তেমনই আরেকটি অবকাঠামো হতে পারে ভোলা
সেতু। যেটি দেশের একমাত্র
দ্বীপ জেলা ভোলাকে সরাসরি
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে
যুক্ত করবে। এতে শুধু ভোলার
মানুষের যাতায়াত সহজ হবে না,
পণ্য পরিবহন, শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ পরিবহনেও
তৈরি হবে নতুন সুযোগ।
সেতুটি নিয়ে দীর্ঘদিন ধরেই
আলোচনা ছিল। এখন নতুন
পথ ও নকশার দিকে
যাচ্ছে বরিশাল-ভোলা সেতু। নতুন
করে সমীক্ষা চলছে বিকল্প রুট
নিয়ে। এতে সেতুর দৈর্ঘ্য
ও নির্মাণ ব্যয়- দুটিই উল্লেখযোগ্য পরিমা...