ফেনী শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা আসমা আক্তার। আজ রবিবার বেলা তিনটার দিকে রান্না ঘরের গ্যাস চুলা জ্বালাতে গিয়ে দেখেন গ্যাস নেই। তিনি জানান, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে গ্যাস সরবরাহ। তাই বিপাকে পড়েছেন তিনি।ফেনী ট্রাঙ্ক রোডের নবী হোটেলের অন্যতম পরিচালক মেজবাহ কামাল বললেন, ‘হোটেলে যা খাবার ছিল কমপক্ষে রাত ১১টা পর্যন্ত বিক্রি করা যেত। কিন্তু হঠাৎ করে ক্রেতা এসে সব খাবার নিয়ে যান।’ বিনা নোটিশে গ্যাস বন্ধ হয়ে গেছে বলে জানান ক্রেতারা।শহরের বিভিন্ন সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে রবিবার বিকালের পর থেক...