হলিউডের ইতিহাসে কত অদ্ভুত কারণেই না তারকাদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে। কিন্তু কেবলমাত্র একটি হেয়ারস্টাইলের কারণে কোনো সুপারস্টারের ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে যেতে পারে—এমন ঘটনা বোধহয় ইতিহাসেই বিরল। ১৯৪০-এর দশকের আমেরিকার অবিকল্প ক্রাশ ও হলিউড সেনসেশন ভেরোনিকা লেকের জীবনে ঘটেছিল ঠিক এমনটাই। আজ এই অভিনেত্রীর ৫৩তম মৃত্যুবার্ষিকীতে আবারও আলোচনায় উঠে এসেছে তার সেই ট্রাজিক জীবনের গল্প। যে চুল তাকে খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছিল, সেই চুল কাটার পরই হলিউড থেকে চিরতরে হারিয়ে যান তিনি।১৯৪১ সালে ‘আই ওয়ান্টেড উইং...