ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র মাটির ওপর নয়, হবে মেঘের ভেতরে! সেখানে লুকিয়ে থাকবে সংঘাতের নতুন বীজ! বর্তমানে পরিবেশের সম্ভাব্য অবনতির পাশাপাশি বেড়ে চলেছে ভূরাজনৈতিক উত্তেজনা। ভবিষ্যতে বোমা, ক্ষেপণাস্ত্রের পরিবর্তে রাষ্ট্র তাদের শত্রুর বিপক্ষে ব্যবহার করতে পারে আবহাওয়া পরিবর্তনের প্রচেষ্টাকে। আসছে বছরগুলোর কথা বিবেচনা করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে, ভবিষ্যতে বিশ্ব মুখোমুখি হতে পারে ১০টি সম্ভাব্য সংকটের। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটির দেওয়া তালিকায় এক নম্বরেই রয়েছে ‘ওয়েদার ওয়ার,’ অর্থাৎ আবহাওয়া যুদ্ধ।...