সনাতন ধর্মাবলম্বীদের প্রয়াত স্বজনদের স্মরণে বরিশালে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী শ্মশান দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মোমবাতি ও প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো মহাশ্মশান এলাকা।আজ শনিবার সন্ধ্যা থেকে নগরীর কাউনিয়া এলাকার বরিশাল মহাশ্মশানে এ উৎসব শুরু হয়। যা গভীর রাত পর্যন্ত চলে।বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া ও নতুন বাজার এলাকায় প্রায় ছয় একর জমির ওপর বিস্তৃত এ মহাশ্মশানের ইতিহাস নগরীর পত্তনেরও আগের।ইতিহাস থেকে জানা যায়, ধনাঢ্য জমিদারদের আর্থিক সহায়তায় নতুন বাজার এলাকায় প্রথমে মহাশ্মশানটি প্রতিষ্...