সামাজিক যোগাযোগমাধ্যম
দেখে মনে হবে খুবই মেধাবী এক যুবক। টিকেছেন ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে, ৪৭তম
বিসিএসের পররাষ্ট্র ক্যাডারে, এমনকি ৪৯তম বিসিএসের পুলিশ ক্যাডারেও। বিভিন্ন সরকারি
চাকরির সুপারিশপ্রাপ্তির এমনই ভুয়া খবর মোশাররফ হোসেনের ফেসবুক জুড়ে।
চাকরিপ্রাপ্তির মিথ্যা তথ্য
দিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন তিনি। তারপর দুর্বলতার
সুযোগে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা।
অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন মোশাররফ হোসেন (২৮)। মঙ্গলবার সকাল ১০টার দিকে দিনাজপুর
শহরের কালু...