সব ডাক মানুষের নয়সোনাইছড়ি নিয়ে নানা গল্প আগেই শুনেছিলাম। কেউ বলে দেশের অন্যতম সুন্দর ট্রেইল, আবার কারও মতে সন্ধ্যার পর এই জঙ্গল এক গোলকধাঁধা— সব পথ যেখানে এক হয়ে যায়। পাহাড় নিয়ে মানুষের একটু বাড়িয়ে বলার অভ্যাস থাকে, তাই এসব শুনে হেসে উড়িয়ে দিয়েছিলাম।২০২২-২৩ সালের দিকে আমি, শাখাওয়াত আর সাদ্দাম একদিন রওনা হলাম সোনাইছড়ির উদ্দেশে। জ্যাম ঠেলে যখন ট্রেইলে ঢুকলাম, তখন দুপুর ১টা। আকাশ পরিষ্কার, ঝকঝকে রোদ। দুই পাশে উঁচু পাহাড়, বাঁশঝাড় আর লতাপাতায় ঘেরা বিশাল সব পাথর। ভেজা মাটির গন্ধ আর ঝরনার শব্দে চারপাশট...