সাইফাই
জনরার চলচ্চিত্রগুলোতে মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা
(এআই) হয়ে উঠেছে তার
সবচেয়ে বড় শত্রু। লিখেছেন
সিরাজাম মুনিরা
ভবিষ্যতের
পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মানবসভ্যতার জন্য ভয়ংকর এক
অভিশাপে পরিণত হতে পারে, হলিউডের
ডিস্টোপিয়ান চলচ্চিত্রগুলো তার নানা রকম
অন্ধকার চিত্র এঁকেছে। এসব চলচ্চিত্র তাই
নিছক কল্পবিজ্ঞান নয়; প্রযুক্তির সীমাহীন
ক্ষমতা, মানুষের অহংকার এবং অন্ধ প্রযুক্তি-নির্ভরতার সম্ভাব্য পরিণতি নিয়েও গভীর প্রশ্ন তোলে।
১৯৬৮ সালের ‘২০০১: এ স্পেস ওডিসি’
স্ট্যানলি কুবরিকে...