কুয়েতে অবৈধ ভিসা ব্যবসা, সরকারি নথি জালিয়াতি এবং ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর মামলায় এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ও দুই মিসরীয় নাগরিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির ফৌজদারি আদালত। আদালতের রায়ে দুই মিসরীয় নাগরিককে পাঁচ বছর করে এবং বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কুয়েতের ‘রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট’-এর পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ রেসিডেন্স পারমিট (আকামা) বেচাকেনা ও সরকারি লেনদেনে বড় ধরনের জালিয়াতি ধরা পড়ার পর এ কঠ...