একসময় পর্যটকদের পদচারণায় মুখর ছিল শহরটি। ছিল হোটেল, রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান আর লেকের পাশে অবকাশ যাপনের নানা আয়োজন। গ্রীষ্মের মৌসুমে হাজার হাজার পর্যটকের ভিড়ে জমজমাট হয়ে উঠত পুরো এলাকা। কিন্তু কয়েক বছরের অতিবৃষ্টিতে সেই ব্যস্ত শহরই একসময় তলিয়ে যায় পানির নিচে। প্রায় ২৫ বছর পর খরার কারণে পানি সরে গেলে ধীরে ধীরে আবারও দৃশ্যমান হয় শহরটির ধ্বংসাবশেষ।আর্জেন্টিনার জনপ্রিয় পর্যটন শহর ভিলা এপেকুয়েনের গল্প যেন বাস্তবের কোনো হারানো নগরীর কাহিনি। দেশটির রাজধানী বুয়েনস আয়ার্স থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দক্ষ...