পাঁচ
বছর ধরে খাল পারাপারে
ভেলা, নৌকা আর বাঁশের
সাঁকোই ছিল ভরসা। বর্ষায়
সেই সাঁকো হয়ে উঠত আরও
ঝুঁকিপূর্ণ; পার হতে গিয়ে
আতঙ্কে থাকতেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। সেই
দুর্ভোগের দিন এবার শেষ
হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মম্বিপাড়া খালের ওপর তৈরি হয়েছে
১৬০ ফুট ভাসমান সেতু।
ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত এই সেতু চালু
হওয়ায় চারটি গ্রামের কয়েক হাজার মানুষের
চলাচলে স্বস্তি ফিরেছে।
স্থানীয়
বাসিন্দাদের ভাষ্য, প্রায় পাঁচ বছর আগে
মম্বিপাড়া খালের ওপর থাকা লোহার
সেতুটি ভ...