ছুটির দিনে হাইওয়ে ধরে লং ড্রাইভে একান্তে সময় কাটাতে গিয়ে এক দম্পতি হলেন নিখোঁজ। পরে পাওয়া গেল মরদেহ। এমন ঘটনা ঘটল একের পর এক। লিখেছেন শুভ রহমান যুক্তরাষ্ট্রের
ভার্জিনিয়া রাজ্যের ঐতিহাসিক ও নৈসর্গিক কলোনিয়াল
পার্কওয়ে একসময় হাজারো পর্যটক ও তরুণ যুগলদের
জন্য ছিল খুবই জনপ্রিয়
একটি স্থান। গাছপালায় ঘেরা, বাতিহীন ও নির্জন এই
রাস্তা রোমান্টিক সময় কাটানোর জন্য
পরিচিত হলেও ১৯৮৬ থেকে
১৯৮৯ সালের মধ্যে এটি পরিণত হয়েছিল
এক ভয়াবহ মানব শিকারের ভূমিতে।
আমেরিকান অপরাধ ইতিহাসের অন্যতম রহস্যময় ও দীর্ঘ...