জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩৫ বিজিবি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।আজ বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া সীমান্ত এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈষ্ণবপাড়া এলাকায় ১০৮৯ নম্বর সীমান্ত পিলারের কাছে অভিযান চালান সাতানীপাড়া বিওপির সদস্যরা। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে গর্তের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থা...