ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি জনসাধারণের আস্থা দুর্বল করার চেষ্টা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে দাঁড় করাতে রাস্তায় নেমে প্রতিবাদের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী, গবেষক ও প্রাক্তনীরা। ‘স্পেয়ার ইন্ডিয়া ফ্রম অ্যানার্কি’ (ভারতকে নৈরাজ্য থেকে বাঁচান) শীর্ষক একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন ২৭টি দেশের ৪০০-রও বেশি গবেষক । চারটি মহাদেশে ছড়িয়ে থাকা এই স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বিশ্বের একাধিক প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের...