ইরান যুদ্ধের পরিসর আরও বড় করার হুমকি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের সংঘাত ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক উপদেষ্টা। তার এই হুঁশিয়ারিতে সংঘাতের সম্ভাব্য নতুন ফ্রন্ট হিসেবে সামনে এসেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগর, যেখানে রয়েছে মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া। একই সময়ে নিউ ইয়র্কে যুদ্ধ বন্ধে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।ইরানের ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে ইয়াহিয়...