দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ থাকলেও ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই থেমে নেই। বরং গত ১৪ মাসে বিভিন্ন পর্যায়ের টুর্নামেন্ট মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। সর্বশেষ রোববার দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচে ভারত 'এ' দলকে ৪৮ রানে হারিয়েছে পাকিস্তান শাহিনস। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট বন্ধ থাকলেও এত ঘন ঘন ম্যাচ আয়োজনের পেছনে বাণিজ্যিক স্বার্থ কতটা কাজ করছে, এ নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।২০২৫ সালের সেপ্টেম্বরে সিনিয়র পুরুষদের এশিয়া কাপের পর থেকে সিনিয়র, 'এ' দল ও বয়সভিত্তিক...