১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’ আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
উৎসবে কবীর-লালন সংগীত পরিবেশন করবে কবীরপন্থী সম্প্রদায়,
রবিদাসপন্থী সম্প্রদায়,
নানকপন্থী সম্প্রদায়,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও কবীর-লালন মিউজিক্যাল মিশন। ১১ সেপ্টেম্বর
সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠে উৎসবের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এমপি। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকম...