ময়মনসিংহের ভালুকায় অনার্স পড়ুয়া ভাতিজাকে থানা থেকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন চাচা। গতকাল রবিবার রাতে ভালুকা মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব হাসান রাব্বি (২৪) ও তার চাচা শাহাবুদ্দিন কুমার শাহিন (৪৭)। রাকিব উপজেলার হাজীর বাজার এলাকার সাইফুল ইসলাম কুমারের ছেলে। শাহাবুদ্দিন মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।স্থানীয় বাসিন্দা, পরিবার ও পুলিশ সূত্র জানায়, রবিবার সন্ধ্যার পর হাজীর বাজারে নিজেদ...