মাত্র দুই
কিলোমিটারের সড়ক। সেই সড়কে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। একটু বৃষ্টি হলেই গর্ত ভরে
যায় পানিতে। বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। সেই ঝুঁকি মাথায় নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন মেঘনা, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলার লাখো মানুষ।
এ চিত্র মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর-মেঘনা সদর সড়কের।
স্থানীয়দের ভাষ্য, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতাধীন
ভাটেরচর থেকে মেঘনা সদর হয়ে হোমনা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কটি এ অঞ্চলের
মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। বিশেষ করে মেঘনা, হোমনা ও
বাঞ্ছারামপুর উপজেলার একাংশের মানুষ...