চলতি শিক্ষা বছরের প্রথম দিন নতুন পাঠ্যপুস্তক হাতে পেলেও ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার স্বাভাবিক গতি আসেনি শিক্ষক স্বল্পতার কারণে।গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ৫ নম্বর ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৪ জন শিক্ষার্থীদের জন্য রয়েছেন একজন মাত্র শিক্ষক!সংশ্লিষ্ট সূত্র ও শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নার্গিস খানম অবসরজনিত ছুটিতে গেছেন। বর্তমানে বিদ্যালয়টিতে একজন মাত্র সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধা...